সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তানে পাঁচজন নিহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে, যার ফলে চারজন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আরও পাঁচ প্যারাট্রুপার ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পিটিআইয়ের বিক্ষোভ চলাকালে এই ধরনের ঘটনায় এ পর্যন্ত চারজন রেঞ্জার ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। শতাধিক পুলিশ আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে শান্তি ভঙ্গ ও জঙ্গি তৎপরতা কঠোরভাবে দমন করা যায়।
শ্রীনগর মহাসড়কের ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। পাঁচটি মরদেহ স্থানীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ